আপনার পরিবারের স্বাস্থ্য সঙ্গী

পরিবারের সব রিপোর্ট মনে রাখে। সময় হলে নিজেই জানায়।

প্রেসক্রিপশন বা রিপোর্টের ছবি তুলে পাঠান। Medioo সহজ বাংলায় বুঝিয়ে দেবে, গুছিয়ে রাখবে। আর ফলো-আপের সময় হলে, ওষুধ বদলালে, বা কোনো মান খারাপের দিকে গেলে আপনাকে নিজে থেকেই জানাবে।

প্রথম ছবিটি পাঠান

পাইলট চলাকালীন বিনামূল্যে। অ্যাপ নামাতে হবে না।

১২ জুন
ল্যাব রিপোর্টের ছবিআম্মার নতুন রিপোর্ট
বুঝিয়ে দিলাম, ফাইলে রেখে দিলাম। ডাক্তার তিন মাস পর আবার দেখাতে বলেছেন। সময় হলে আমি মনে করিয়ে দেব।
তিন মাস কেটে গেছে১৪ সেপ্টেম্বর
আম্মার ক্রিয়েটিনিন গত তিনটা রিপোর্টে একটু একটু করে বাড়ছে: ১.১ → ১.৩ → ১.৫। জুনে ডাক্তার তিন মাস পর আবার দেখাতে বলেছিলেন। সেই সময় হয়ে গেছে। এই সপ্তাহে একবার দেখিয়ে নিন।
এই সপ্তাহে ডাক্তার দেখান

এই মেসেজের জন্য কাউকে কিছু জিজ্ঞেস করতে হয়নি। Medioo নিজে থেকেই পাঠিয়েছে।

পলিথিনের ব্যাগে বিশ বছরের রিপোর্ট। কোনটা জরুরি, কে বলবে?

তিনটা হাসপাতাল, পাঁচজন ডাক্তার, হাতে লেখা প্রেসক্রিপশন। আপনি ঢাকায়, আম্মা বাড়িতে। ফোনে জিজ্ঞেস করলে উত্তর একটাই:

“ভালো আছি মা, চিন্তা করিস না।”

Medioo যখন নিজে থেকে খোঁজ নেয়

একটাই চ্যাট, এক বছর ধরে। নিচের প্রতিটি মেসেজ Medioo নিজে থেকে পাঠিয়েছে।

মার্চ

ফলো-আপের সময় হলে

ডাক্তার তিন মাস পর দেখাতে বলেছিলেন। আগামী সপ্তাহে সেই তিন মাস হচ্ছে।
মে

ওষুধ বদলালে

নতুন প্রেসক্রিপশনে প্রেশারের ওষুধটা নেই। ইচ্ছা করে বাদ দেওয়া কি না, ডাক্তারের কাছে জেনে নিন।
আগস্ট

কোনো মান খারাপের দিকে গেলে

আব্বার HbA1c এক বছরে ৭.১ থেকে ৮.২ হয়েছে। পরের বার ডাক্তারকে তিনটা রিপোর্টই দেখান, আমি একসাথে সাজিয়ে দিচ্ছি।
নভেম্বর

অনেকদিন খবর না থাকলে

দুই মাস হলো আব্বার কোনো কাগজ আসেনি। সব ঠিক আছে তো?
প্রথম ছবিটি পাঠান

শুরুটা একটা ছবি দিয়ে

হাতে লেখা হোক বা ছাপানো, যেকোনো হাসপাতালের। Medioo পড়ে, সহজ বাংলায় লিখে ও বলে বুঝিয়ে দেয়, আর জানায় কতটা জরুরি।

হাতে লেখা প্রেসক্রিপশনের ছবিআব্বার প্রেসক্রিপশন
এতে তিনটা ওষুধ আছে। প্রেশারের ওষুধ সকালে একটা। ডায়াবেটিসের ওষুধ দুপুরে আর রাতে, খাবারের পর। গ্যাসের ওষুধ সকালে খালি পেটে। ডাক্তার তিন মাস পর ক্রিয়েটিনিন পরীক্ষা করে আবার দেখাতে বলেছেন।
ভয়েসে শুনুন, ০:৪২
নিয়মিত

ভয়েস মেসেজটা আম্মা-আব্বাকেও পাঠিয়ে দিতে পারবেন। ফোন চালাতে না জানলেও শুনতে পারবেন।

প্রতিটি কাগজে এই তিনটির একটি চিহ্ন থাকে:

নিয়মিতএই সপ্তাহে ডাক্তার দেখানএখনই যান

আমাদের কথায় বিশ্বাস করতে হবে না। মিলিয়ে দেখুন।

Medioo যা পড়ে, তার প্রতিটি মান মূল কাগজের ছবির পাশে দেখায়। ভুল পড়লে আপনি নিজেই ধরতে পারবেন।

মূল কাগজ থেকে
S. Creatinine    1.5 mg/dL
Ref. range      0.6 - 1.2

Medioo যা পড়েছে

ক্রিয়েটিনিন 1.5 mg/dLরিপোর্টে লেখা সীমা 0.6–1.2
  • আপনার তথ্য এনক্রিপ্ট করা থাকে।
  • কখনো কারো কাছে বিক্রি হয় না।
  • চাইলে ২৪ ঘণ্টার মধ্যে সব মুছে ফেলা হয়।

Medioo যা করে না

রোগ নির্ণয় করে না। ওষুধ দেয় না। ডাক্তারের বিকল্প নয়। এটা মনে রাখে, বুঝিয়ে বলে, সময়মতো মনে করিয়ে দেয়। সিদ্ধান্ত আপনার আর ডাক্তারের।

Mio, Medioo-র সঙ্গী, হাত নাড়ছে

যে রিপোর্টের ছবিটা ফোনে আগে থেকেই আছে, সেটা দিয়েই শুরু করুন।

আমরা এখন পাইলট পর্যায়ে, অল্প কিছু পরিবারের সাথে। বিনামূল্যে।

প্রথম ছবিটি পাঠান

এই কাজে যুক্ত হতে চান? লিখুন: k.tanvir.hossain@gmail.com